🔍 কেন ১০ জন ইন্টারভিউ দিলে ৭-৮ জনই রিজেক্ট হয়?
বাংলাদেশের কর্পোরেট জব মার্কেটে প্রতিদিন লাখো তরুণ ইন্টারভিউ দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো—প্রায় ৭০-৮০% প্রার্থী শুরুতেই বাদ পড়ে যায়।
প্রশ্ন হলো—কেন?
কারণ —ইন্টারভিউতে আপনার স্কিল, আচরণ, আত্মবিশ্বাস এবং এমনকি বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বিশ্লেষণ করা হয়।
আজ শেয়ার করছি বাস্তব কিছু কারণ, যেগুলোই অনেক তরুণকে সুযোগের দরজা থেকে ফিরিয়ে দেয়:
✅ ১. CV আছে, কিন্তু “ভ্যালু” নেই
স্রেফ ডিগ্রি বা কোর্স লিস্ট করলেই চলবে না। HR খোঁজে—আপনি কোম্পানিকে কী ভ্যালু দিতে পারবেন?
❌ যেমন: "Microsoft Excel Expert" — এটা সবাই লেখে।
✅ বরং লিখুন:
“Excel-এ ৫০,০০০+ ডাটা অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করেছি, যা সিদ্ধান্ত নেওয়ার সময় ৩ দিন থেকে ১ দিনে নামিয়ে আনে।”
🎯 মনে রাখবেন—Skill নয়, Result বিক্রি করুন।
আরও ভুল: ৯০% প্রার্থীর Job Experience সঠিকভাবে Highlight করা থাকে না।
➡️ অভিজ্ঞতা ও অর্জন যেন প্রথম পাতায়, Profile Summary-এর পরেই থাকে।
✅ ২. ইন্টারভিউ রুমে ঢুকেই নার্ভাস হয়ে পড়া
🔹 HR-রা বলেন: "প্রথম ৩০ সেকেন্ডেই বোঝা যায়, কে কতটা প্রস্তুত।"
❌ চোখ নিচু, গলা কাঁপছে, আত্মবিশ্বাসের অভাব → রিজেক্ট
✅ চোখে চোখ, স্পষ্ট ভাষা, হালকা হাসি → ইমপ্রেশন জমে যায়
✅ ৩. শুধু বেতন নয়, শেখার আগ্রহ দেখান
❌ অনেকে ইন্টারভিউ শুরুতেই বলেন: “স্যার, স্যালারি কত?”
এই প্রশ্ন HR-এর কাছে লাল সিগন্যাল।
✅ প্রথমে শেখার আগ্রহ দেখান। কোম্পানি এমন কর্মী চায়, যে "সর্বোচ্চ পারফর্মার" হতে চায়।
✅ ৪. Communication Gap
ইংরেজি দুর্বল হতে পারে, কিন্তু Communication দুর্বল হলে চলবে না।
HR খোঁজে এমন প্রার্থী, যে ২ মিনিটে পরিষ্কারভাবে নিজের ভাবনা প্রকাশ করতে পারে।
🗣️ বাংলায় বলেন, ইংরেজিতেও বলেন—কিন্তু বলেন পরিষ্কার ও আত্মবিশ্বাসের সঙ্গে।
✅ ৫. Team Player না হলে রিজেক্ট
আপনি যতই স্কিলড হন, যদি আচরণ খারাপ হয় বা টিমে কাজ করার মনোভাব না থাকে—আপনার চাকরি টিকবে না।
🎯 এক HR ডিরেক্টরের ভাষায়:
“স্কিলের জন্য নিয়োগ দেই, কিন্তু খারাপ Attitude-এর জন্য ছেড়ে দেই।”
✅ ৬. Dress Up – ফরমাল নয়? রিজেক্ট
❌ ইন্টারভিউতে কেউ কেউ আসেন জিন্স, স্যান্ডেল আর টি-শার্ট পরে।
❌ অজুহাত দেয়—“বৃষ্টি ছিল”, “ঘুম থেকে উঠে এসেছি”, “দেরিতে জানলাম” ইত্যাদি।
✅ মনে রাখুন: আপনার পোশাকই আপনার প্রথম পরিচয়।
🎯 সুতরাং, ইনফর্মাল পোশাক = ইনফর্মাল মানসিকতা।
🔧 সমাধান কী?
1. ✅ CV-তে শুধু ডিগ্রি নয়, Result-based Achievement লিখুন।
2. ✅ আয়নার সামনে ইন্টারভিউ প্র্যাকটিস করুন—কমপক্ষে ১০ বার।
3. ✅ শুরুতেই শেখার আগ্রহ দেখান, শুধু স্যালারি নিয়ে প্রশ্ন করবেন না।
4. ✅ Communication-এ উন্নতি করুন—পরিষ্কার ও প্রফেশনালভাবে কথা বলুন।
5. ✅ নিজের Attitude, Respect এবং Teamwork মেইনটেইন করুন।
📌 মনে রাখবেন:
চাকরি পাওয়া কঠিন নয়—কঠিন হলো সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করা।
HR শুধু আপনার ডিগ্রি দেখে না, দেখে—
> “এই প্রার্থী কি আগামী ৩ বছরে আমাদের কোম্পানিকে এগিয়ে নিতে পারবে?”
চাকরির বাজার প্রতিযোগিতামূলক। তাই শুধু কাগজে নয়, নিজের মধ্যেও প্রস্তুত থাকুন।
তাহলে আপনি চাকরী না, চাকুরী আপনাকে খুজবে💖
